সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩.২০ পিএম
  • ৩২৫ Time View
সেনাপ্রধানের সাক্ষাৎ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে
সেনাপ্রধানের সাক্ষাৎ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে
307

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) তিনি প্রথমে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এবং পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রীতি অনুযায়ী সরকারিভাবে বিদেশ সফর শেষে সেনাপ্রধান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে এ বিষয়ে অবহিত করেন।

বেলা ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান সেনাপ্রধান।

উল্লেখ্য, গত ২১ আগস্ট সরকারি সফরে চীন গিয়েছিলেন সেনাপ্রধান। ২৭ আগস্ট রাতে দেশে ফেরার পর আইএসপিআর জানায়, সফরকালে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কৌশলগত সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবর্তন, সামরিক শিল্প উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

চীন সফরে তিনি পিএলএ সদর দফতরে গার্ড অব অনার গ্রহণ করেন এবং জেনারেল চেন হুইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডিফাংয়ের সঙ্গে বৈঠকে সামরিক সরঞ্জামাদির আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা হয়। সফরকালে সেনাপ্রধান বিভিন্ন সামরিক গবেষণা কেন্দ্র, প্রশিক্ষণ একাডেমি এবং আধুনিক অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানা পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024