শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রাজাপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে বিচার দাবিতে মানববন্ধন

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৩১ পিএম
  • ২৪০ Time View
রাজাপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে বিচার দাবিতে মানববন্ধন
রাজাপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে বিচার দাবিতে মানববন্ধন
320

সামীর আল মাহমুদ
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী (কামারখালী) গ্রামের গৃহবধূ স্বর্ণা মিস্ত্রী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন।

স্বর্ণার মা মনিকা রানী মিস্ত্রী অভিযোগ করেন, ২০২১ সালে পারিবারিকভাবে তাঁর মেয়ের বিয়ে হয় ভান্ডারিয়া উপজেলার কুবেনেশ্বর এলাকার মতিলাল দাসের ছেলে আসুতোষ দাসের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এ সময় তিনি ও তাঁর স্বামী ঢাকায় দিনমজুরের কাজ করে স্বর্ণার সংসারের জন্য স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকা যৌতুক হিসেবে দেন। তবুও নির্যাতন বন্ধ হয়নি।

মনিকা রানী আরও জানান, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে আসুতোষ দাস তাঁকে ফোন করে বলেন, “আপনার মেয়ে এসে এখনই নিয়ে যান।” কথার মাঝেই তিনি মেয়ের চিৎকার শুনতে পান, এরপরই ফোন কেটে দেওয়া হয়। পরে তিনি ভান্ডারিয়া হাসপাতালে গিয়ে দেখেন, স্বর্ণার লাশ পড়ে আছে।

তাঁর দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্বর্ণার স্বামী আসুতোষ দাস ও তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে বা থানায় উপস্থিত ছিলেন না। এমনকি স্বর্ণার তিন বছরের শিশুপুত্রকেও লুকিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে বক্তারা আসুতোষ দাস ও তাঁর পরিবারের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026