সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

বিএনপি হবে সব ধর্মের মিলনস্থল: আজিজুল বারী হেলাল

  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৯.০২ পিএম
  • ২৭২ Time View
সন্ত্রাস-চাঁদাবাজির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: হেলাল
সন্ত্রাস-চাঁদাবাজির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: হেলাল
328

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি হিন্দু-মুসলিম ঐক্যের এক অনন্য নজির স্থাপন করবে। তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে খুলনার দিঘলিয়া উপজেলার মাঝিরগাতীতে সনাতন ধর্মাবলম্বীদের সৌজন্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।

হেলাল বলেন, গত ১৭ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একটি রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। অথচ জনগণ রক্ত দিয়ে সংগ্রাম করেছে একটি নতুন সরকার ও নতুন দিনের বাংলাদেশ গড়ার জন্য।

দশমীর দিনে প্রতিমা বিসর্জনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, “পুরোহিত ও পঞ্জিকার মতামতই চূড়ান্ত হওয়া উচিত। এখানে অন্য কারও হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। যেমন ঈদের নামাজ চাঁদ দেখেই নির্ধারিত হয়।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, গত ৫০ বছরে সবচেয়ে বেশি হিন্দুরাই নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি নেতাকর্মীদের প্রতি হিন্দু-মুসলিম ঐক্যের নজির স্থাপনের আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি হুশিয়ারি দিয়ে বলেন, “চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।”

তিনি আরও বলেন, হিন্দুরা বিএনপিকে ভোট দেয় না—এই ধারণা ভুল। বিএনপি হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মিলনস্থল, আর আগামী নির্বাচনে জনগণই তা প্রমাণ করবে।

সভায় স্থানীয় নানা সমস্যা, বিশেষ করে পানীয় জলের সংকট প্রসঙ্গে হেলাল নেতা-কর্মীদের বয়োজ্যেষ্ঠ ও অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024