শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দামুড়হুদার ডুগডুগীতে ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা

  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৪৯ এএম
  • ৭৯২ Time View
874

মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগী বাজারে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত চলে এ আয়োজন। বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশুর উপস্থিতিতে খেলা জমে ওঠে।

হাট কমিটির আয়োজনে ঢোল ও গানের তালে তালে সাপুড়েরা নানা ভঙ্গিমায় নাচেন। তাদের সঙ্গে সাপও নাচের মতো অঙ্গভঙ্গি করে। কেউ গলায় সাপ জড়িয়ে কসরত দেখান, কেউবা হাতে ছোবল খাওয়ার অভিনয় করেন।

রঘুনাথপুর থেকে খেলা দেখতে আসা আমিনুল ইসলাম বলেন, “সাপ ভয়ংকর প্রাণী। অথচ সাপুড়ের কথায় সাপ দুলছে, গলায় জড়াচ্ছে, আবার ছোবল দিচ্ছে—দেখলে অবাক লাগে।”

হাট কমিটির সাধারণ সম্পাদক মদন কুমার ঘোষ জানান, সাপুড়ে সর্দার দ্বীনেশ কুমার দেবনাথের ইশারায় সাপেরা নাচে ও বিভিন্ন কসরত দেখায়। “এটি শুধু বিনোদন নয়, মর্যাদার লড়াইও বটে,” তিনি মন্তব্য করেন।

এ খেলায় অংশ নেয় দুই দলের ১০–১২ জন সাপুড়ে। হাট কমিটির সভাপতি মোঃ রিপন শাহ বলেন, “ডুগডুগীসহ তারিনীপুর, লোকনাথপুর, বাস্তপুর, রঘুনাথপুর, কাদিপুর, হাউলী, দুধপাতিলা, জয়রামপুর প্রভৃতি এলাকা থেকে অসংখ্য মানুষ এসেছে। এত মানুষের অংশগ্রহণই আমাদের বড় প্রাপ্তি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026