শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গাজীপুরে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩৫ পিএম
  • ২৪৯ Time View
গাজীপুরে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গাজীপুরে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
334

মো. ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাজীপুর মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর জনাব খায়রুল হাসান ও জনাব হোসেন আলী। এছাড়াও ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর সেক্রেটারি মো. জাকির হোসাইন বক্তব্য রাখেন। সমাবেশ পরিচালনা করেন মহানগর সেক্রেটারি আ.স.ম ফারুক।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ অনুপস্থিত। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। এজন্য তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন—

১. পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে।
২. জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে।
৩. গণহত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে।
৪. নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
৫. দেশের স্বাধীনতা ও গণহত্যার বিরোধীদের সহযোগীদের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। তারা শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায়ের আহ্বান জানান।

সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত থেকে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও দাবির প্রতি সমর্থন জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026