সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

কালিয়াকৈরের আতঙ্ক পিচ্চি আকাশ গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২.৫৭ এএম
  • ২৭৮ Time View
কালিয়াকৈরের আতঙ্ক পিচ্চি আকাশ গ্রেফতার
কালিয়াকৈরের আতঙ্ক পিচ্চি আকাশ গ্রেফতার
290

শাকিল হোসেন, গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরের মৃত মুচি জসিমপাড়ার আতঙ্ক কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশ অবশেষে র‍্যাবের হাতে ধরা পড়েছে। আলোচিত ১২ মামলার আসামি পিচ্চি আকাশ (২৭) ও তার সহযোগী সৌরভ (২৫) কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

 

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাতে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় র‍্যাব-১ ও র‍্যাব-১৪ এর যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

র‍্যাব জানায়, ২০২৪ সালের ২১ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানার উলুসারা গ্রামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার পিচ্চি আকাশসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলার পর থেকেই র‍্যাবের বিশেষ দল ছায়াতদন্ত শুরু করে। সর্বশেষ গোপন তথ্যের ভিত্তিতে বাসাইলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

র‍্যাব আরও জানায়, গ্রেফতার পিচ্চি আকাশের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “গ্রেফতারের পর র‍্যাব আসামি পিচ্চি আকাশকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে জেল হাজতে পাঠানো হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024