শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

ঋণের চাপে হতাশায় লালমনিরহাটে ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২.৩৩ পিএম
  • ২৫৯ Time View
লালমনিরহাটে ঋণের বোঝায় হতাশা: ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা
লালমনিরহাটে ঋণের বোঝায় হতাশা: ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা
265

লালমনিরহাটের আদীতমারীতে লিপন চন্দ্র দ্বীপ (২৭), একজন ব্যাংক কর্মকর্তা, তার নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছেন। শনিবার সকালে আদীতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ভাতিটারী গ্রামে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার লাশ পায় এবং পুলিশকে খবর দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, লিপন চন্দ্র দ্বীপ ঢাকায় ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। তিনি ক্যাসিনো খেলার কারণে বড় টাকার ঋণগ্রস্থ হয়ে পড়েন। পূজার ছুটিতে বাড়ি ফেরার পর ঋণের চাপে হতাশায় ভুগছিলেন। রাতের বেলা তিনি নিজ ঘরে গলায় রশি বেঁধে আত্নহত্যা করেন।

আদীতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের চাপে দিশেহারা হয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনাটি তদন্তের জন্য একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024