শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ইরানের ওপর আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২.১১ পিএম
  • ৭৬১ Time View
ইরানের ওপর আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর
আবার ইরানের উপর জারি হচ্ছে জাতিসংঘের নিষেধাজ্ঞা
851

ইরানের ওপর আবারও অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা জারি করছে জাতিসংঘ। পারমাণবিক কর্মসূচি নিয়ে এক দশক আগে হওয়া চুক্তির পর যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল, তা আগামীকাল রবিবার মধ্যরাত থেকে পুনরায় কার্যকর হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির অভিযোগের ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ প্রক্রিয়া শুরু করে। ইরানকে কূটনৈতিক সমাধানের জন্য ৩০ দিনের সময় দেওয়া হলেও তা কাজে আসেনি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ পদক্ষেপকে ‘অন্যায্য, অবিচারপূর্ণ ও অবৈধ’ বলে মন্তব্য করেছেন। এদিকে চীন ও রাশিয়ার উদ্যোগে ছয় মাস বিলম্বিত করার প্রস্তাব উঠলেও ১৫ সদস্যের মধ্যে মাত্র চারজন সমর্থন করায় তা গৃহীত হয়নি।

ফলে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্কের ওপর বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026