শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মুকসুদপুরে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী পালিত

  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১১.৪২ পিএম
  • ৪৮৫ Time View
মুকসুদপুরে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী পালিত
মুকসুদপুরে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী পালিত
372

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

 

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোকোর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সহ-সভাপতি মো. মুন্নু মুন্সি, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সহ-সভাপতি মো. রুস্তম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি, যুগ্ম আহ্বায়ক রাজীব শরীফ, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল মিয়া, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, যুগ্ম সম্পাদক সাকিব আহম্মেদ দীপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026