শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মালয়েশিয়ায় বিদেশি কর্মী আনার অনুমতি চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত

  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ২.১২ পিএম
  • ৩১৮ Time View
মালয়েশিয়ায় বিদেশি কর্মী আনার অনুমতি চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত
মালয়েশিয়ায় বিদেশি কর্মী আনার অনুমতি চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত
325

বিদেশি শ্রমিক নিয়োগে আবারও কলিং ভিসার কোটা উন্মুক্ত করেছে মালয়েশিয়া। ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে নির্দিষ্ট খাতভিত্তিক এজেন্সির মাধ্যমে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কৃষি, বাগান, খনি খাতসহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন করা যাবে। এর মধ্যে সার্ভিস সেক্টরের হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল অ্যান্ড স্ক্রাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো ও বিল্ডিং ক্লিনিং খাতও অন্তর্ভুক্ত।

নির্মাণ খাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পেই সীমাবদ্ধ থাকবে। আর উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) অনুমোদিত নতুন বিনিয়োগে।

তবে এবারের নিয়োগ প্রক্রিয়ায় আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে আবেদন করতে পারবে শুধু খাতভিত্তিক অফিশিয়াল এজেন্সি। কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না। আবেদন যাচাই শেষে অনুমোদন দেবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং জয়েন্ট কমিটি।

বর্তমানে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিকের কোটা চালু রয়েছে, যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এর পর থেকে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে মোট জনশক্তির ১০ শতাংশের মধ্যে রাখা হবে। তবে বাংলাদেশি শ্রমিকদের জন্য নির্দিষ্ট কত সংখ্যা এখনো জানায়নি দেশটির কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026