সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিমের গণসংযোগ ও কর্মী সভা

  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫.২১ পিএম
  • ৪২৫ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিমের গণসংযোগ ও কর্মী সভা
গোপালগঞ্জের মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিমের গণসংযোগ ও কর্মী সভা
283

গোপালগঞ্জের মুকসুদপুরে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও কর্মী সভায় অংশ নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। বুধবার (১৩ আগস্ট) সকালে ঢাকা থেকে এসে তিনি জলীরপাড় বঙ্গরত্ন কলেজের সভাপতি হিসেবে কলেজের গভার্ণিং বডির সভায় যোগ দেন।

পরে তিনি দীগনগর ইউনিয়নের বরইতলা, টেকেরহাট সুইজগেট, জলীরপাড় বাজার বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে পথসভা ও গণসংযোগ করেন এবং স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

জলীরপাড় বঙ্গরত্ন কলেজে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, “বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থীকে ধানের শীষে ভোট দিতে হবে।”

সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সহ-সভাপতি বাবু চিন্তাহরণ মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, জলীরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবু রণদা প্রসাদ মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজগর আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।

কর্মী সভা শেষে সেলিমুজ্জামান সেলিম বঙ্গরত্ন কলেজ পরিচালনা পর্ষদের গভার্ণিং বডির সাথে মতবিনিময় ও পরিচিতি সভায় অংশ নেন এবং কলেজের শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ বাবু সমীর শাঁখারীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024