শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শীলার হিজাব নিয়ে তসলিমার কটাক্ষ, জবাবে যা বললেন আসিফ নজরুল

  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১১.৫৯ এএম
  • ৬৩০ Time View
311

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কটাক্ষের জবাব দিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। স্ত্রী শীলা নাজনীনকে হিজাব পরিধানের জন্য সামাজিক মাধ্যমে বিদ্রূপ করার প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিস্তারিত পোস্ট দেন তিনি।

পোস্টে আসিফ নজরুল জানান, ২০১২ সালে তিনি শীলাকে বিয়ে করেন এবং ২০১৪ সালে তাদের কন্যা সন্তান জন্ম নেয়। মেয়ের জন্মের কিছুদিন পর থেকেই শীলা হিজাব পরা শুরু করেন। ব্যক্তিগত সিদ্ধান্তে হিজাব পরা শুরু করলেও, এই নিয়ে সমাজে অনেকের প্রশ্নবাণে বিদ্ধ হতে হয়েছে তাদের।

তিনি লেখেন, ‘শীলার হিজাবের কারণে বহু মানুষ ভেবেছেন আমি তাকে বাধ্য করেছি। অথচ শীলা নিজেই নিজের ধর্মীয় বিশ্বাসে অনড় থেকেছে। এমনকি রিকশা বা সিএনজিতে চড়ার সময় হিজাবে ঘেমে গা ভিজে অসুস্থ হলেও সে কখনো এই অভ্যাস থেকে সরে আসেনি।’

আসিফ নজরুল আরও জানান, এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শীলা ১৪ বছর বয়সে নিজের ইচ্ছেতেই অভিনয় ছেড়ে দেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত হলেও সে কখনো নিজেকে ‘অভিনেত্রী’ পরিচয়ে পরিচিত করতে চায়নি। পরবর্তীতে অর্থনীতিতে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন শীলা। বর্তমানে তিনি একটি গুরুত্বপূর্ণ বিদেশি দূতাবাসে ‘ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল স্পেশালিস্ট’ পদে কর্মরত।

তবে সামাজিকভাবে তাকে এখনও কেবল ‘একজন সাবেক অভিনেত্রী’ কিংবা ‘হিজাব পরিহিতা নারী’ হিসেবেই দেখা হয় বলে আক্ষেপ করেন আসিফ নজরুল। তিনি লেখেন, ‘আমার স্ত্রী একজন আত্মমর্যাদাসম্পন্ন, সৎ ও মেধাবী নারী। অথচ সমাজ তার এই দিকগুলো দেখতে ব্যর্থ। অনেকের কাছে সে শুধুই হিজাব পরা এক নারী—এবং এর জন্য দায়ী হিসেবে আমাকেই ধরে নেয়া হয়।’

অধ্যাপক নজরুল বলেন, শীলা-ই বরং তাকে ধর্মের পথে উৎসাহিত করেছেন। ‘সে আমাকে ফজরে তুলে দেয়, যাকাত হিসেব নেয়, এমনকি আমাকেই বুঝিয়ে হজ করাতে নিয়ে গেছে। আমার জীবনে যা ভালো হয়েছে, তার পেছনে সবচেয়ে বড় অবদান শীলার।’

ফেসবুক পোস্টের শেষভাগে তসলিমা নাসরিনের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আপনি আমাদের নিয়ে ব্যঙ্গ করে যা বলেছেন, আমি তার জবাব দিতে চাইনা। শুধু দোয়া করি—আপনার জীবনে আল্লাহর হেদায়েত আসুক। আপনি বুঝবেন, এই ক্ষণস্থায়ী খ্যাতি ও বিতর্কের চেয়েও বড় কিছু হচ্ছে শান্তি, দয়া ও আলোকিত হৃদয়।’

প্রসঙ্গত, তসলিমা নাসরিন বুধবার এক ফেসবুক পোস্টে শীলার হিজাব ও তার অতীত অভিনয়জীবন নিয়ে ব্যঙ্গ করে মন্তব্য করেন। তাতে তিনি বলেন, ‘এক সময়ের প্রতিভাবান অভিনেত্রী এখন শুধুই একজন হিজাব পরা গৃহবধূ, যার জীবনের সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে এক ‘ধর্মবাদী মামলার উকিল’ স্বামীর দ্বারা।’

এই পোস্ট নিয়েই সামাজিক মাধ্যমে শুরু হয় বিতর্ক, যার প্রেক্ষিতে আসিফ নজরুল এই ব্যাখ্যা ও প্রতিক্রিয়া দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026