সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের নেতার ওপর হামলা

  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৮.৫৮ পিএম
  • ৭৮৩ Time View
307

চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌরসভা শাখার অর্থ সম্পাদক মাহফুজুল হাসান তারেকের (২৮) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মাহফুজুল হাসানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

গত রবিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটের দিকে পৌরসভার মিয়ার বাজারে এই ঘটনা ঘটে।

আহত মাহফুজুল হাসান তারেক বাঁশখালী পৌরসভার হেফাজতে ইসলাম পৌরসভা আমীর ও ৩ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির হাফিজুর রহমানের ছেলে।

জানা যায়, স্থানীয় চৌধুরী মার্কেটে শাহাজাহানের দোকানে একটি চশমা কেনা নিয়ে দোকানদার ও ভুক্তভোগীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরে উভয়ের মধ্যে সালিশের মাধ্যমে সমঝোতা করা হয়। কিন্তু পরে মোটরসাইকেলযোগে মিয়ার বাজার থেকে জলদি যাওয়ার পথে দক্ষিণ নেয়াজর পাড়া এলাকায় মাহফুজুল হাসান তারেকের ওপর অতর্কিতভাবে হামলা করা হয়।

এ সময় মো. হামেদের (৪৬) হামলার উসকানিতে তার ওপর দেশীয় অস্ত্রসহ হামলা করে খালেদ (৪৯), ফুরকান (২৩), আবু হানিফ মো. নোমান (২০), ওয়াহিদুল ইসলামসহ (২০) ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ দল। পরে স্থানীয়রা এগিয়ে আস‌লে হামলাকারীরা পালিয়ে যায়। আর আহত তারেককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মে‌ডি‌ক্যাল হাসপাতালে নেওয়া হয়।

আহতের ছোট ভাই হাবিব বলেন, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমি ও আমার বড় ভাই তাদেরকে প্রতিহত করেছিলাম। এই নিয়ে তাদের সাথে আমাদের বিরোধ রয়েছে। মূলত সেই বিষয়টিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার ভাইয়ের ওপর তারা হামলা চালায়।

বাঁশখালী থানার পুলিশ অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, বাজারের ব্যবসায়ীর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024