মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

জুলাই-২০২৪ আন্দোলনের ছবি-ভিডিও চেয়েছে পুলিশ

  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.৩৪ পিএম
  • ৩৭২ Time View
199

জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে আপলোডের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট গণ-আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনার তথ্য-প্রমাণ ও ডিজিটাল অ্যাভিডেন্স সংগ্রহের লক্ষ্যে গত বছরের (২০২৪) ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন, ক্যামেরায় ধারণ করা স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করার জন্য সবার প্রতি আহ্বান জানানো যাচ্ছে। একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে।
প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। আপলোডকৃত ফাইলগুলো আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে দেখা যাবে।
আগামী ১১ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই ওয়েবসাইটে স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024