শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ইমামকে চাকরিচ্যুতের প্রতিবাদে বিক্ষোভ কুমিল্লায়।

  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.৪১ পিএম
  • ৭০৫ Time View
ইমামকে চাকরিচ্যুতের প্রতিবাদে বিক্ষোভ কুমিল্লায়।
350

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (ডিগ্রি শাখা) জামে মসজিদের ইমাম ও খতিব, কুমিল্লা জেলা আহলে সুন্নাত আল জামাত ইমাম পরিষদের প্রশিক্ষণ সম্পাদক বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মারুফ বিল্লাহ’কে ক্ষমতার অপব্যবহার করে চাকরিচ্যুত করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থী ও মুসল্লীগণ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কলেজ প্রশাসনিক ভবনের সামনে ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভুঁইয়ার পদত্যাগ ও ইমামকে পূনরায় পুনর্বহালের দাবি তুলেন শিক্ষার্থী ও মুসল্লীগন।

“জালোরে জালো, আগুন জালো” ফ্যাসিস্টের গদিতে, আগুন জালো একসাথে” ইসলামের শত্রুরা হাশিয়ার সাবধান ” দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগ” ফ্যাসিস্টের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বলে শ্লোগান দেন অবস্থানরত শিক্ষার্থী ও মুসল্লীরা।

সাধারণ শিক্ষার্থী ও মুসল্লীরা বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (ডিগ্রি শাখা) জামে মসজিদের ইমাম ও খতিব, আহলে সুন্নাত আল জামাত ইমাম পরিষদের প্রশিক্ষণ সম্পাদক বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মারুফ বিল্লাহ’কে কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া ক্ষমতার অপব্যবহার করে সম্পূর্ণ অন্যায়ভাবে অব্যাহতি দিয়েছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত, প্রতিহিংসা ও ক্ষমতার অপব্যবহারের বহির্প্রকাশ। আমরা এই ধর্ম বিদ্বেষী অধ্যক্ষের পদত্যাগ চাই। রাতের আধারে কিভাবে তিনি হুজুরের বাড়িতে পুলিশ পাঠায় ও অব্যহতির চিঠি পাঠায়। এ ফ্যাসিস্ট অধ্যক্ষের পদত্যাগ চাই।

তারা আরও বলেন, ইমাম, সমাজের এ দাবি অনতিবিলম্বে পূরণ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় ইমাম সমাজ ও তাওহিদি জনতাকে সাথে নিয়ে রাজপথে গণআন্দোলন গড়ে তুলার হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026