শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

বিপিএলের পয়েন্ট টেবিলে রংপুরের রাজত্ব, তলানিতে ঢাকা-চিটাগাং

  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ১২.০০ এএম
  • ৭৯৩ Time View
272

বিসিবির নতুন ম্যানেজমেন্ট আসার পর এবারের বিপিএল নিয়ে প্রত্যাশার কথা শোনা গিয়েছিল অনেক। টিকিট নিয়ে অব্যবস্থাপনার কারণে কিছু প্রত্যাশা পূরণ না হলেও মাঠের খেলায় নতুনত্ব লক্ষ্য করা গেছে। বিশেষ করে মিরপুরের উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিং দেখা গেছে শুরুর দিকের কয়েকটি ম্যাচেই।

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৬টি ম্যাচ মাঠে গড়িয়েছে। দিনের ম্যাচে সবগুলোতেই বড় সংগ্রহ লক্ষ্য করা গেছে। রাতের খেলায়ও পিচ ব্যাটিংয়ের জন্য খুব একটা খারাপ ছিল না। টি-টোয়েন্টির জন্য এমন উপযোগী পিচে এখন পর্যন্ত সবচেয়ে ভালো পারফর্ম করেছে রংপুর রাইডার্স।

 
এবারের বিপিএলে নিজেদের প্রথম ৩ ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিয়েছে রংপুর। প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও বড় জয় পায় নুরুল হাসান সোহানের দল। আজ (২ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে উড়িয়ে দিয়েছে তারা। আর তাতে প্রথম ম্যাচের পর দখল করা শীর্ষস্থান আরও মজবুত করেছে সোহানের দল।
রংপুর ৩ ম্যাচে জয় পেয়ে গেলেও তিনটি দল এখন পর্যন্ত ম্যাচই পেয়েছে একটি করে। তাদের মধ্যে খুলনা টাইগার্স একটিতে জিতেই টেবিলের দ্বিতীয় স্থানে। একমাত্র ম্যাচে চিটাগাং কিংসকে ৩৭ রানে হারিয়েছে তারা। দুটি করে ম্যাচ খেলা দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালের পয়েন্টও খুলনার সমান ২ করে। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় দুইয়ে খুলনা; তিনে রাজশাহী আর চারে বরিশাল।
দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের পাঁচে ঢাকা ক্যাপিটালস।  এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো ঝলক দেখাতে পারেনি নবাগত দলটি। একটি করে ম্যাচ খেলে হেরেছে চিটাগাং কিংস এবং সিলেট স্ট্রাইকার্স। টেবিলের ছয়ে আছে সিলেট এবং সাতে চিটাগাং।   
 

                                    বিপিএলের পয়েন্ট টেবিল:  

দল ম্যাচ জয় পরাজয় পয়েন্ট নেট রানরেট
রংপুর রাইডার্স ২.০১৮
খুলনা টাইগার্স ১.৮৫০
দুর্বার রাজশাহী ০.০৫২
ফরচুন বরিশাল -০.৭৯৭
ঢাকা ক্যাপিটালস -১.৫৬৯
সিলেট স্ট্রাইকার্স -১.৭০০
চিটাগাং কিংস -১.৮৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024