সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

১৬ ম্যাচ পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১১.৫৩ পিএম
  • ৭৩৫ Time View
288

১১৯ রানের পুঁজি খানিকটা শঙ্কাই জাগিয়ে দিয়েছিল। দিনদুয়েক আগে যারা ১৩২ রান তাড়া করে জিতেছে, তাদের সামনে ১২০ রানের লক্ষ্য কম হয়ে গেল কি না, তা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছিল।

তবে সে প্রশ্নের জবাবটা বাংলাদেশ ভালোভাবেই দিয়েছে। দারুণ বোলিংয়ে ১১৯ রান নিয়েই স্কটল্যান্ডের বিপক্ষে তুলে নিয়েছে ১৬ রানের দারুণ এক জয়। আর তাতে বিশ্বকাপেও শুভসূচনা করল নিগার সুলতানা জ্যোতির দল।

টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার মুরশিদা খাতুনকে হারালেও সাথি রানি ও সুবহানা মুস্তারির ব্যাটে শুরুর দশ ওভারেই ৫৫ রান তুলে ফেলে বাংলাদেশ। তবে এরপর দলের রানের গতি আর বাড়েনি। শেষ ১০ ওভারে রান ওঠে মোটে ৬৪। সাথি বিদায় নেন ২৯ রান করে।

অভিষিক্ত অভিষিক্ত তাজ নাহার দুই অঙ্কে পা দেওয়ার আগেই বিদায় নেন। ১৬তম ওভারের শুরুতে সোবহানা বিদায় নেন ৩৮ বলে ৩৬ রান করে। দলের রান তখন মোটে ৮৬।

শেষ দিকে নিগার সুলতানা জ্যোতি একটা চেষ্টা করেছেন দ্রুত রান তোলার। তবে তার স্ট্রাইক রেটও ছিল ১০০ই, ১৮ বলে ১৮ রান করে শেষ ওভারে বিদায় নেন তিনি। তবে ওপাশে ফাহিমা খাতুনের ৫ বলে ১০ রানের ছোট্ট ক্যামিও বাংলাদেশকে নিয়ে যায় ১১৯ রানে।

জবাবে বাংলাদেশের বোলারর নিয়ন্ত্রিত বোলিং করেছেন শুরু থেকেই। আর তাতেই একটু একটু করে চাপ বাড়তে থাকে স্কটল্যান্ডের ওপর।

স্কটিশদের হয়ে সারাহ ব্রাইস একাই লড়েছেন। ৪৯ রানে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। অন্যদের কেউ ১১ রানের বেশি করতেই পারেননি। এই ম্যাচে ১ উইকেট নিয়ে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন নাহিদা আক্তার। তিনি প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিতু মনি, নিয়েছেন ২ উইকেট। এছাড়া স্বর্ণা আক্তার বাদে বাকি সব বোলার তুলে নিয়েছেন একটি করে উইকেট। সবার সম্মিলিত চেষ্টাতেই ১৬ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024