শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খুদের পোলাও রান্নার রেসিপি

  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৩.২৬ পিএম
  • ১২৭১ Time View
691

খুদের পোলাও, খুদের ভাত, বউয়াভাত- নানা নামে ডাকা হয় এই খাবারকে। চাল তৈরি করতে গিয়ে কিছু চাল ভেঙে যায়। সেগুলোকে বলা হয় খুদ। এই খুদ দিয়েই তৈরি করা যায় সুস্বাদু খুদের পোলাও। বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে এই পোলাও খেতে বেশ লাগে। সকালের খাবার হিসেবে এটি বেশ দুর্দান্ত। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

খুদের চাল- ২  কাপ

তেজপাতা- ১টি

দারুচিনি- ১ টুকরা

পেঁয়াজ কুচি- ১/৪ কাপ

আদা বাটা- ২ চা চামচ

রসুন বাটা- ১ + ১/২ চা চামচ

কাঁচা মরিচ ফালি- ২টি

আস্ত শুকনা মরিচ- ৩টি

লবণ- স্বাদমতো

সরিষার তেল- ৩ টেবিল চামচ

গরম পানি- ৩ কাপ।

যেভাবে তৈরি করবেন

খুদের চাল ভালোভাবে ধুয়ে পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ১ ঘণ্টা পর চাল থেকে পানি ঝরিয়ে রাখুন। এবার পাতিলে তেল গরম হতে দিন। গরম তেলে একে একে দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনা মরিচ দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি রাখুন। এবার চাল দিয়ে দিন। চালের উপর আদা, রসুন, লবণ দিয়ে দিন। ভালোভাবে নেড়ে চাল ভাজা ভাজা করে নিন। এখন চালের মধ্যে গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে হাঁড়ির ঢাকনা দিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে দিন।

চাল ফুটে উঠলে কাঠের হাতা দিয়ে ভালোভাবে নেড়ে আবার ঢেকে দিন। চুলার আঁচ একেবারে লো তে দিয়ে রাখুন ১৫-২০ মিনিটের জন্য। এই সময়ের মধ্যে আর চাল নাড়াচাড়া করবেন না এবং ঢাকনাও খুলবেন না। ২০ মিনিট পর চুলা বন্ধ করে দিন। ঢাকনা খুলে হালকা হাতে পোলাও নেড়ে আবার মুখ বন্ধ করে দিন। এভাবেই ঢেকে রেখে দিন পরিবেশনের আগ পর্যন্ত। পছন্দসই যেকোনো ভর্তার সঙ্গে পরিবেশন করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026