শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জেনারেল হাসপাতাল দখলের চেষ্টা, পার্টনারশিপে দ্বন্দ্ব, থানায় অভিযোগ

  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৫৮ পিএম
  • ২৪৮ Time View
336

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

 

রাজশাহীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুরে অবস্থিত রাজশাহী জেনারেল হাসপাতালে পার্টনারদের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। জানা গেছে দ্বন্দ্বের জেরে সুত্র পাত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ন খালেদ শিহাবই অনিয়ম ও দুর্নীতিকে কেন্দ্র করে। হাসপাতালটি পার্টনারশিপের ব্যবসা হলেও দূর্নীতি মূল হোতা শিহাব।

 

প্রতিষ্ঠানটি ২০২১ সালের ২৫ মার্চের চুক্তি অনুযায়ী যৌথভাবে পরিচালিত হচ্ছে। বর্তমানে এর ৬২ জন পার্টনার রয়েছেন। চুক্তি মোতাবেক আবু সাদাত মো. সায়েম (রাজু) চেয়ারম্যান এবং হুমায়ন খালেদ শিহাব ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে আছেন।

 

প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাজুর অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে শিহাব প্রতিষ্ঠানের আর্থিক হিসাব দিচ্ছিলেন না। তিনি নানা অজুহাতে হিসাব প্রদানে গড়িমসি করতে থাকেন। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনায় সমস্যা দেখা দেয়। পার্টনারদের চাপের মুখে পড়ে হিসাব দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি।

 

বরং গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় নির্ধারিত সময়ে হিসাব বুঝিয়ে না দিয়ে শিহাব তার সহযোগী কয়েকজন পার্টনার ও বহিরাগত লোক নিয়ে ম্যানেজারের কক্ষে প্রবেশ করেন। এ সময় তারা মারমুখী আচরণ করেন এবং পরে চেয়ারম্যানের চেম্বারে ঢুকে সিসি ক্যামেরা ভাঙচুর করে নিয়ে যান। এ ঘটনায় গালিগালাজ, হুমকি ও প্রাণনাশের ভয় দেখানোর অভিযোগও রয়েছে।

 

পরবর্তীতে চেয়ারম্যান রাজুসহ অন্যান্য পার্টনাররা বৈঠক করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর শিহাব ও তার সহযোগী জাবের আলী, শরিফুল ইসলাম, ইয়াহিয়া খান, আল হাসান, ওমর ফারুক ও আবু সাঈদের বিরুদ্ধে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

 

এদিকে শিহাব নিজেকে হাসপাতালের একক মালিক দাবি করলেও কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি। যৌথ ব্যবসার চুক্তিপত্র গণমাধ্যমের হাতে থাকলেও তিনি উল্টো সাংবাদিককে হুমকি দিয়ে বলেন, “আপনি কে, কেন আমি আপনাকে ডকুমেন্ট দেখাবো? প্রয়োজনে সাংবাদিক সম্মেলন বা কোর্টে দেখাবো।” ক্যামেরা ভাঙার অভিযোগ বিষয়ে তিনি দাবি করেন, প্রতিষ্ঠান আমার সেখানে আমায় না জানিয়ে ক্যামেরা বসানো হলে সেটা ভেঙ্গে নিতেই পারি।

 

এ প্রসঙ্গে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, “পার্টনারদের মধ্যে হিসাব নিয়ে দ্বন্দ্ব চলছে। উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026