শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন নীলফামারীতে বিশ্ব বসতি দিবস এর বর্ণ্যাঢ্য র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গোপালগঞ্জে র‍্যালি ও মতবিনিময় সভা দিনাজপুরে শিশু অধিকার দিবসে সচেতনতামূলক র‍্যালি কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গাছে গাছে ১০ বছরের মুগ্ধের বার্তা, সচেতনতার মুগ্ধতা ছড়াচ্ছে ফুলবাড়ীতে মুকসুদপুরে ৩১৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ, স্বামী আটক সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ

নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১.১২ পিএম
  • ২৫ Time View
নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
49

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি।

বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি, শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ”শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমি জেলা শাখার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, “বর্তমান সময়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের চেয়ে কেবল প্রাতিষ্ঠানিক ফলাফলের ওপর অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে। খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতি শিশুদের আগ্রহ কমিয়ে তাদেরকে শুধুই ‘এ প্লাস’ পাওয়ার প্রতিযোগিতায় ধাবিত করা হচ্ছে। এটি তাদের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, “শিশুদের কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক মূল্যবোধ শিক্ষার পর্যাপ্ত সুযোগ দিতে হবে। জিপিএ-৫ বা এ প্লাস অর্জনের চেয়ে একজন সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই হোক আমাদের মূল লক্ষ্য। শিশুদের শৈশবকে আনন্দময় ও সুরক্ষিত করতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শিশু অধিকার রক্ষা, শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং তাদের মেধা ও মনন বিকাশে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে শিশু সপ্তাহ ও ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিশু একাডেমির ও জেলা সমাজ সেবার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026