শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন নীলফামারীতে বিশ্ব বসতি দিবস এর বর্ণ্যাঢ্য র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গোপালগঞ্জে র‍্যালি ও মতবিনিময় সভা দিনাজপুরে শিশু অধিকার দিবসে সচেতনতামূলক র‍্যালি কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গাছে গাছে ১০ বছরের মুগ্ধের বার্তা, সচেতনতার মুগ্ধতা ছড়াচ্ছে ফুলবাড়ীতে মুকসুদপুরে ৩১৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ, স্বামী আটক সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ

দিনাজপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১.০৬ পিএম
  • ১৯ Time View
দিনাজপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন
দিনাজপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন
36

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:

দিনাজপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দিনাজপুর সদর উপজেলার বালুবাড়ী মহারাজা স্কুল মাঠসংলগ্ন এলাকায় নবনির্মিত এ মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং গণপূর্ত অধিদপ্তরের নির্মাণকাজ বাস্তবায়নে স্থাপনাটি নির্মিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা ও দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের উপস্থিতি দেখা যায়। উদ্বোধন শেষে মসজিদে জুমার নামাজ আদায় করেন তাঁরা।
অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম, গনপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবনির্মিত এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ধর্মীয় উপাসনার পাশাপাশি ইসলামি শিক্ষা, ধর্মীয় জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহারের সুযোগ সৃষ্টি করবে। এ ধরনের স্থাপনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে ধর্মীয় কার্যক্রম পরিচালনা ও ইসলামিক সংস্কৃতিচর্চার পরিসর সম্প্রসারিত হওয়ার সুযোগ রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিরা মসজিদে জুমার নামাজ আদায় করেন। নতুন এ স্থাপনাকে ঘিরে স্থানীয়ভাবে আগ্রহ সৃষ্টি হয়েছে। তবে মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটির কার্যক্রম, ব্যবস্থাপনা এবং নিয়মিত সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026