বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়তে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে: এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা, নিহত ১ মুকসুদপুরে মাদক বিক্রি বন্ধের দাবিতে মুকসুদপুর প্রেসক্লাব সভাপতির দ্বারস্থ স্থানীয়রা ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা, নিহত ১

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১.৩১ পিএম
  • ৫০ Time View
মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা, নিহত ১
মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা, নিহত ১
90

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি : আজকের জাগরণ

গোপালগঞ্জে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে মুকসুদপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে অন্তত ৪ থেকে ৫ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। একই সকালে মুকসুদপুরে বরিশাল থেকে রংপুরগামী একটি বিআরটিসি বাসও সড়কের পাশের খাদে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় বিল্লাল মোল্লা কমিশনের বাড়ির সামনে ঢাকা–খুলনা মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় গাছটি উপড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় সুবল দাশ (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের প্রদীপ দাশের ছেলে।

দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে কৌশলে আটকে থাকা চালককে উদ্ধার করা হয়।

অন্যদিকে, গোপালগঞ্জের শরীফ নূরজাহান ফিলিং স্টেশনের সামনে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত ৪ থেকে ৫ জন যাত্রী আহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে আহতদের পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

একই সকালে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া পারহাউজের সামনে টেকেরহাট–বরইতলা সড়কে বরিশাল থেকে রংপুরগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না বা কতজন আহত হয়েছেন—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পৃথক তিনটি দুর্ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024