রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল রাঘদী ইউনিয়ন বিএনপির ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মাদারীপুর থেকে নিখোঁজ সিফাত, ডেমরার বামৈল বাজার থেকে মাকে শেষ ফোন মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায়

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯.২৮ পিএম
  • ১৪৪ Time View
মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা
203

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে বর্ণাঢ্য র‍্যালি, আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কমলাপুর ব্রিজে সমবেত হন। পরে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম মোল্লার নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি মুকসুদপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

পরে বিকেল সাড়ে ৪টায় কলেজ মোড়ের বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকায় মুকসুদপুর উপজেলা বিএনপি ও মুকসুদপুর পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু) এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম মোল্লা।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র মো. সাজ্জাদ করিম মন্টু, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য আজিজ মাস্টার, দিগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওবায়দুল ইসলাম এবং খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শাহিদুল ইসলাম মুন্সী।

এ ছাড়া বক্তব্য দেন ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তবিউর রহমান ফাকের, পশারগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মীর, কাশালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শংকর বাড়ৈ, উজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীনেশ মন্ডল, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন সরদার এবং মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ সিকদার, সদস্যসচিব মাহফুজ মৃধা, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান স্বপন, মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইদুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্যসচিব আব্দুল কাইয়ুম মুন্সী এবং উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভাকে কেন্দ্র করে মুকসুদপুরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026