মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রীর, নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তা ডিব্রুগড়ে বাইক- স্কুটির সংঘর্ষে দশম শ্রেনীর ছাত্রের মৃত্যু  নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন আসামের সোনাপুরের ক্ষেত্রীতে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ৭ গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

ডিব্রুগড়ে বাইক- স্কুটির সংঘর্ষে দশম শ্রেনীর ছাত্রের মৃত্যু 

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬.৫০ পিএম
  • ২০ Time View
ডিব্রুগড়ে বাইক- স্কুটির সংঘর্ষে দশম শ্রেনীর ছাত্রের মৃত্যু 
ডিব্রুগড়ে বাইক- স্কুটির সংঘর্ষে দশম শ্রেনীর ছাত্রের মৃত্যু 
37

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

আসামরাজ্যের ডিব্রুগড় জেলার খনিকর এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় দশম শ্রেনীর ছাত্রের মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। সোমবার (৩১ আগস্ট ) সংগঠিত এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সমীরণ গোঁহাই নামে এক ছাত্র। বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে প্রকাশ, খনিকরের কাছে একটি বাইক ও স্কুটির মধ্যে আচমকাই মুখোমুখি সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই গুরুতব আহত হন সমীরণ। দ্রুত তাঁকে উদ্ধার করার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আরও ২ যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। মৃত সমীরণ গোঁহাই ডিব্রুগড়ের সেন্ট জেভিয়ার্স স্কুলের দশম শ্রেনীর ছাত্র ছিলেন। এই কিশোরের আকস্মিক মৃত্যুতে পরিবার পরিজন, সহপাঠী এবং শিক্ষক – শিক্ষিকাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সমীরণের অকাল মৃত্যুত শোকে স্তব্ধ গোটা এলাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024