মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন আসামে ধর্ষণ কান্ডে অভিযুক্ত নাসিরুল শেখ পুলিশের গুলিতে আহত  মুকসুদপুরে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে দুই ঘর পুড়ে ছাই মুকসুদপুরের ১৬ ইউনিয়নে ইউপি নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা আসামের মুখ্যমন্ত্রী হিমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেফতার এক দার্জি  নীলফামারীতে মৎস্য পক্ষের উদ্বোধন,সম্মাননা পেলেন সফল তিন মাছ চাষী গোপালগঞ্জে পৃথক ঘটনায় দুই কৃষকসহ তিনজনের মৃত্যু মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, সফল তিন মৎস্যচাষিকে পুরস্কার

গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১১.২৬ পিএম
  • ৩৫ Time View
গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
48

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, গোপালগঞ্জের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মৎস্য চাষ সম্প্রসারণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিশেষ অবদান রাখছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রযুক্তিনির্ভর ও টেকসই মৎস্য চাষের প্রসার ঘটানো জরুরি।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024