শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে আলোকসজ্জা

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২.৪৬ এএম
  • ১১৮ Time View
শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে আলোকসজ্জা
শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে আলোকসজ্জা
184

আজকের জাগরণ ডেস্ক:

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।

বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে ১২ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, পূর্বের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার বিধান ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে ১২ আগস্ট ২০২৬ থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

চিঠিটির অনুলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসহ ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ঢাকা দোকান মালিক সমিতিসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে দৈনিক বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সন্ধ্যার পর অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও আলোকিত বিলবোর্ড ব্যবহারের ওপরও নিয়ন্ত্রণ আসবে।

আজকের জাগরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026