শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত, আহ্বায়ক কমিটি ঘোষণা কর্ণাটকে ভূমিধসে পাঁচিল চাপা পড়ে নিহত ৩, জীবিত উদ্ধার ৩ কুলাউড়ার কালিটি চা বাগানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নীলফামারীতে এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক সম্পন্ন ৪০ বছরের শিক্ষকতা জীবনের ইতি, ভাটেরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হামিদ খানকে সংবর্ধনা ডিমলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত দিনাজপুরে ৪ হাজার ২৫০ কৃষকের হাতে কৃষি প্রণোদনা দিল্লি – মুম্বই এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে অগ্নিকান্ড, মৃত ৭ আহত কমপক্ষে ২২ মুকসুদপুরের গোপ্তরগাতী গ্রামে যুব সমাজের উদ্যোগে বিশাল মাদকবিরোধী সভা

গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত, আহ্বায়ক কমিটি ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮.২৩ পিএম
  • ১১ Time View
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত, আহ্বায়ক কমিটি ঘোষণা
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত, আহ্বায়ক কমিটি ঘোষণা
17

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত এ সভায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মোঃ ওবায়দুল ইসলামকে আহ্বায়ক এবং এম. মিঠু লস্করকে সদস্য সচিব করা হয়েছে।
কর্মীসভায় সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ রবিউল ইসলাম মুন্সি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ছালাম খান বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামান লস্কর, দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম শরীফ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, পশারগাতী ইউনিয়ন বিএনপির নেতা সোয়েবুর রহমান (সালমিন মিয়া), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মিন্টু এবং উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ।
সভা শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024