শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঘদী ইউনিয়ন বিএনপির ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মাদারীপুর থেকে নিখোঁজ সিফাত, ডেমরার বামৈল বাজার থেকে মাকে শেষ ফোন মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ডিমলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০.৫৩ পিএম
  • ১২৫ Time View
ডিমলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ডিমলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
185

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, পুকুরে মাছ ধরার জন্য সেচ মোটর স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোঃ শাকিব ইসলাম (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ডিমলা সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া বড় জুম্মা এলাকায় এ হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাকিব ইসলাম ঐ এলাকার মোঃ আজিজুল হক ও মোছাঃ সাবিনা বেগম দম্পত্তির অর্নাস পড়ুয়া ছেলে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শাকিব ছিলেন পরিশ্রমী ও ভদ্র স্বভাবের একজন তরতাজা যুবক। পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি গভীর শোকে মুহ্যমান। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে পানি নিষ্কাশনের জন্য একটি বৈদ্যুতিক সেচ মটরে মটরটি চালানোর জন্য পাশের বাড়ী থেকে বৈদ্যুতিক সংযোগ নেয়। মটর চালু করে পুকুরের পানি নিষ্কাশনের সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে জড়িয়ে যান শাকিব ইসলাম। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। এ সময় পরিবারের সদস্য ও উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে পুকুরের পানি নিষ্কাশন করে মাছ ধরার সময় অনেকেই অস্থায়ীভাবে বিভিন্ন স্থান থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে মটর ব্যবহার করেন। তবে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত না করায় প্রাইয় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা এ ধরনের কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিরাপদ বৈদ্যুতিক সংযোগ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এদিকে, শাকিব ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে বৈদ্যুতিক মটর ও খোলা বিদ্যুতের তার বা লাইন ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছিন সচেতন মহল, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026