সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

মুকসুদপুরের গোপ্তরগাতী গ্রামে যুব সমাজের উদ্যোগে বিশাল মাদকবিরোধী সভা

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯.৫৪ পিএম
  • ২৫৭ Time View
366

নিজস্ব প্রতিনিধি | আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের কেন্দুয়া, ঝাকোর ও গোপ্তরগাতী গ্রামে যুব সমাজের উদ্যোগে বুধবার (০১ জুলাই ২০২৬) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিপুল জনসমাগমের মধ্য দিয়ে এক বিশাল মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দুয়া, ঝাকোর ও গোপ্তরগাতী গ্রামের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান হাসমত আলী মল্লিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাফর আহমেদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান্দারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইমারত শেখ, নওশের কবির বাদল মল্লিক, সাবেক ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল হাই, দুলাল মেম্বার, সাবেক ইউপি সদস্য মনির হোসেন (ময়না),  ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি- মোঃ ইমরান শেখ, সাধারণ সম্পাদক – মাহফুজ মোল্লা , সাংবাদিক রহমাত মিয়া, মিলন মল্লিক, ইউনুস আলী মল্লিক, তনু মোল্লা, মুন মোল্লা, ইকবাল মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক, কৃষক, শ্রমজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। তাদের প্রাণবন্ত অংশগ্রহণ সভাটিকে একটি গণসচেতনতামূলক সামাজিক আন্দোলনের রূপ দেয়।

বক্তারা বলেন, মাদক একটি নীরব ঘাতক, যা ব্যক্তি, পরিবার এবং সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে তরুণরা শিক্ষা থেকে ঝরে পড়ছে, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিককে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

নং ওয়ার্ড বিএনপির সভাপতি- মোঃ ইমরান শেখ বলেন, যুব সমাজকে খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকের বিস্তার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।

সভায় উপস্থিত যুব সমাজ কেন্দুয়া, নাটোর ও গোপ্তরগাতী গ্রামকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম, গণপ্রচার, উঠান বৈঠক এবং সামাজিক আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলের অংশগ্রহণে মাদকবিরোধী শপথ গ্রহণ করা হয়। শপথে তারা নিজেদের মাদক থেকে দূরে রাখা, অন্যকে মাদক গ্রহণে নিরুৎসাহিত করা এবং সমাজ থেকে মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, যুব সমাজের নেতৃত্বে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে গোপ্তরগাতীসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধে ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর সমাজ গঠনের পথ আরও সুগম হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024