শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঘদী ইউনিয়ন বিএনপির ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মাদারীপুর থেকে নিখোঁজ সিফাত, ডেমরার বামৈল বাজার থেকে মাকে শেষ ফোন মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোয়ালন্দে মহররমের শোক মিছিলে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১০.৪৪ পিএম
  • গোয়ালন্দে মহররমের শোক মিছিলে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু Time View
375

আফরোজা খাতুন সীমা, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার শোক মিছিলে অংশ নিতে গিয়ে হিটস্ট্রোকে বাবু শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ক্যানাল ঘাট এলাকার মৃত হামেদ শেখের ছেলে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন থেকে বাবু শেখ মহররম উপলক্ষে কাসেদ দলের সঙ্গে বিভিন্ন এলাকায় শোক মিছিলে (মাতমে) অংশ নিয়ে আসছিলেন। শুক্রবার দুপুরে উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলপাড়ার মোকসেদ মৃধার ইমামবাড়ির সামনে পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে কাসেদ দলের সদস্যরা তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই বাবু শেখের মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026