শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে চাঞ্চল্যকর মা হত্যাকাণ্ড: ছেলে গ্রেপ্তার শিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু কলাপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে সড়কের খানাখঁন্দক সংস্কার করে প্রশংসায় ভাসছেন রিমন সিকদার অন্যূন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান ফরিদপুরে ইউসিবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ‘এজেন্ট মিট–২০২৬’ অনুষ্ঠিত শ্রীপুরে অসুস্থ শ্রমিকের ছুটি না পাওয়ার অভিযোগে কারখানায় মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১০ জনের মৃত্যু, ঝড়-বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত মুকসুদপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত খান্দারপাড়ার রবিউল শেখ আর নেই, এলাকাজুড়ে শোকের ছায়া

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫.২২ পিএম
  • ২৬ Time View
41

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি, দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দিনাজপুর জেলা শাখা কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১১টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে বর্তমান সভাপতি ইয়াকুব আলী ফকির, মজিবর রহমান সরকার ও আব্দুল মতিন মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করেন। সহ-সভাপতি পদে আবুল কাশেম, পিয়ার আলী ও গোলাপ হোসেন প্রার্থী হন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. আনোয়ার হোসেন ও মো. ওমর ফারুক রিপন।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, ধর্মবিষয়ক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন এবং কার্যকরী সদস্যের ৩টি পদের বিপরীতে ৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।
তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় শ্রী মহাদেব চন্দ্র রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ চলাকালে ভোটারদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের সমর্থকদের মধ্যেও ছিল উৎসবের আমেজ।
প্রধান নির্বাচন কমিশনার আতিউর রহমান জানান, নির্বাচনে মোট ৪৩১টি ভোট পড়েছে। সংবাদ লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল এবং ফলাফল ঘোষণা করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024