শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রাঘদী ইউনিয়ন বিএনপির ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মাদারীপুর থেকে নিখোঁজ সিফাত, ডেমরার বামৈল বাজার থেকে মাকে শেষ ফোন মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬, ৭.০৪ পিএম
  • ২১০ Time View
299

আরিফুল ইসলাম আরিফ- নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে আইনশৃঙ্খলা স্বাভাবিকসহ নিজ নিজ কর্মস্থল থেকে ভালো কাজের স্বীকৃতি পেয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ের অফিস প্রধানরা।

গত রবিবার (২১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সভায় ক্রেস্ট উপহার দিয়ে ভালো কাজের স্বীকৃতি প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উক্ত সভায় জাল দলিলের মাধ্যমে নামজারি আবেদনের জন্য নিয়মিত মামলা রুজু, জ্বালানী সংকট মোকাবেলায় কার্যক্রম গ্রহণ, অবৈধ মিনি পেট্রোল পাম্প এবং অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ করতে ব্যাপক মোবাইল কোর্ট পরিচালনা করে সাফল্য অর্জন করায় স্বীকৃতি পান ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।

এছাড়াও, বিশেষ অভিযানে ৩২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, হারানো ফোন উদ্ধারসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য স্বীকৃতি পেয়েছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম।

এদিকে, বিদ্যালয়ের ফলাফলের ধারাবাহিক উন্নয়ন, ব্যক্তিগত ও জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন, প্লেয়িং এক্সেসরিস পরিকল্পনা ,নামাজ ঘর, ওযুখানা নির্মাণে অবদানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক অর্জন করেন বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ আফজালুর রহমান।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)ম্যাজিস্ট্রেট মিজ্ নুজহাত তাসনীম আওন
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফারুক আহমেদ সহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সকল কর্মকর্তারা উপস্তিত ছিলেন।

অনুষ্ঠানে নামজারিসহ ভূমিসেবা কার্যক্রমের মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক উন্নয়ন এবং শিক্ষার গুণগত অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026