সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে অবৈধ মাছ ধরার ৩০০ পিস দোহার জব্দ, আগুনে ধ্বংস কৈলাসহরে জমি বিবাদের জেরে, একে অপরের প্রাণ কেড়ে নিলেন ২ ভাই ! গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে দুই বছর বয়সী শিশু আলিফের মৃত্যু বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হলেন কুলাউড়ার ইশতিয়াক মাহমুদ রুহান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সিএনজি চুরি মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত আল-ফজর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক হাজার গাছের চারা বিতরণ নীলফামারীর অধিকাংশ নদী নাব্যতা হারিয়ে ভরাট হয়েছে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সোহেল খন্দকারের নির্বাচন ইশতেহার ডিজিটাল সেবাকে সবার জন্য সহজলভ্য করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ

মুকসুদপুরে অবৈধ মাছ ধরার ৩০০ পিস দোহার জব্দ, আগুনে ধ্বংস

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬, ১১.২৩ এএম
  • ৯ Time View
মুকসুদপুরে অবৈধ মাছ ধরার ৩০০ পিস দোহার জব্দ, আগুনে ধ্বংস
মুকসুদপুরে অবৈধ মাছ ধরার ৩০০ পিস দোহার জব্দ, আগুনে ধ্বংস
22

নিজস্ব প্রতিবেদক, মুকসুদপুর : আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ৩০০ পিস দোহার জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রবিবার (২১ জুন) সকাল ১১:০০ টায় মাগুরা থেকে মুকসুদপুরে আনা এসব নিষিদ্ধ মাছ ধরার উপকরণ মুকসুদপুর থানার সামনে থেকে আটক করা হয়।

পরে জব্দকৃত দোহারগুলো মুকসুদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (অ: দা:) আজিজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে অবহিত করা হলে তাঁর নির্দেশনা অনুযায়ী অবৈধ উপকরণগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ধ্বংস করা ৩০০ পিস দোহারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা।
জানা গেছে, জব্দকৃত দোহারগুলোর মালিক মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মুসা নামের এক ব্যক্তি। তবে অভিযানের সময় তাকে পাওয়া যায়নি। পরিবহনের কাজে নিয়োজিত ভ্যানচালক আব্দুর রহমানকে ঘটনাস্থলে পাওয়া গেলেও, মালামাল জব্দ ও ধ্বংস করার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024