সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

কৈলাসহরে জমি বিবাদের জেরে, একে অপরের প্রাণ কেড়ে নিলেন ২ ভাই !

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬, ১০.৩৮ পিএম
  • ১২৪ Time View
কৈলাসহরে জমি বিবাদের জেরে, একে অপরের প্রাণ কেড়ে নিলেন ২ ভাই !
কৈলাসহরে জমি বিবাদের জেরে, একে অপরের প্রাণ কেড়ে নিলেন ২ ভাই !
192

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

জমি বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ ঘটনা ঘটল। একে অপরের হাতে খুন হতে হল ২ ভাইকে। এ ঘটনাটি সংগঠিত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটিতে। জেলার কৈলাসহর মহকুমার চন্ডিপুর কেন্দ্রের ফুলতলী গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে ঘটল মর্মান্তিক ঘটনা। একে অপরকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে প্রকাশ, বড়ভাই ময়ূরচাঁদ সিনহা ( পেশায় রাজমিস্ত্রি ) এবং ছোট ভাই নীলধ্বজ সিনহা ( অবসরপ্রাপ্ত সেনাকর্মী ) এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

অভিযোগ, শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় ছোটভাই বড় ভাইয়ের বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পাল্টা প্রতিরোধে বড়ভাই ও ছোট ভাইকে আঘাত করেন। রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনাস্থলেই ২ ভাইয়ের মৃত্যু হয়। ঘটনায় বড়ভাইয়ের এক ছেলে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে দ্রুত কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ। পরে উনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং ডগ স্কোয়াড ও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেছেন। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ মৃত ২ ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উনকোটি জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024