সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে দুই বছর বয়সী শিশু আলিফের মৃত্যু

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬, ৯.১০ পিএম
  • ১২৯ Time View
মুকসুদপুরে পুকুরে ডুবে দুই বছর বয়সী শিশু আলিফের মর্মান্তিক মৃত্যু
মুকসুদপুরে পুকুরে ডুবে দুই বছর বয়সী শিশু আলিফের মর্মান্তিক মৃত্যু
196

নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পানিতে ডুবে আলিফ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার পৌরসভার লখাইচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ ওই গ্রামের বাসিন্দা লাবু শেখের ছেলে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও শিশু আলিফ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর তাকে আশপাশে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর স্বজনরা শিশুটিকে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী ও স্বজনরা শিশুটির অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। এমন হৃদয়বিদারক ঘটনায় পরিবারটি ভেঙে পড়েছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর ও জলাশয় শিশুদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। তারা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানান, যাতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024