মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
Update Time :
শনিবার, ২০ জুন, ২০২৬, ১.২৪ পিএম
৮২
Time View
মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি: সুমাইয়া নূর প্রভা: আজকের জাগরণ গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলার উৎসব প্রিয় মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে সোনালী ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাজী হাফিজুর রহমান, মোয়াজ্জেম, মুকসুদপুর উপজেলা কোর্ট মসজিদ। পরে গীতা পাঠ করেন বাবু শিশির কুমার মন্ডল, অধ্যক্ষ, বাটিকামারি কলেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, ডেপুটি...
100
বিশেষ প্রতিনিধি: সুমাইয়া নূর প্রভা: আজকের জাগরণ
গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলার উৎসব প্রিয় মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে সোনালী ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাজী হাফিজুর রহমান, মোয়াজ্জেম, মুকসুদপুর উপজেলা কোর্ট মসজিদ। পরে গীতা পাঠ করেন বাবু শিশির কুমার মন্ডল, অধ্যক্ষ, বাটিকামারি কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, ডেপুটি জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, গোপালগঞ্জ। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন রতন কুমার, ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনজুর রহমান বলেন, জাল নোট দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য একটি বড় হুমকি। এ ধরনের অপরাধ প্রতিরোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বিত সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি জাল নোটের বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে জানার এবং সন্দেহজনক নোট সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি আবুল কালাম আজাদ বলেন, জাল নোট শনাক্তকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সচেতন হতে হবে। তিনি বলেন, আর্থিক লেনদেনের সময় সামান্য অসতর্কতাও বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া বক্তব্যে বলেন, জাল নোট প্রতিরোধে শুধু ব্যাংকিং খাত নয়, গণমাধ্যমকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি এ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। এছাড়া উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বসার টুল্টু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ মোঃ রাজু মিয়া এবং কার্যকরী সদস্য নূর আলম শেখ ও মিরান গাজী। আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক বাদশা মিয়া। এছাড়া মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমদ মোল্লাসহ উপজেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং সুধীজন কর্মশালায় অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, জাল নোট প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এ ধরনের অপরাধ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।