শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঘদী ইউনিয়ন বিএনপির ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মাদারীপুর থেকে নিখোঁজ সিফাত, ডেমরার বামৈল বাজার থেকে মাকে শেষ ফোন মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬, ৮.৫১ এএম
  • ৪২৪ Time View
মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের
মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের
519

নিজস্ব প্রতিবেদকঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড কলিগ্রাম চরে ঘরের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুব্রত সাহা (২২) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সুব্রত সাহা ওই এলাকার বাসিন্দা নিখিল সাহা ও শেফালী সাহার ছেলে। তিনি নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, আনুমানিক রাত ১১টা ৩০ মিনিটের দিকে ঘরের বৈদ্যুতিক কাজ করার সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন এবং গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই নিহতের বাড়িতে মানুষের ভিড় জমে যায়। স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরা জানান, সুব্রত ছিলেন শান্ত, ভদ্র ও পরিশ্রমী একজন তরুণ, যার অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।

এদিকে এ মর্মান্তিক ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে এবং ঘরের বৈদ্যুতিক কাজ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

সুব্রত সাহার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026