সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা মজিবুল হক বাদল দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন

  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯.০০ পিএম
  • ৩০৯ Time View
মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা মজিবুল হক বাদল দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন
মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা মজিবুল হক বাদল দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন
415

মুকসুদপুর (গোপালগঞ্জ)প্রতিনিধি: আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক বাদল দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজিবুল হক বাদল বলেন, শারীরিক অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন কার্যক্রম,নীতি ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার ব্যক্তিগত নীতি ও আদর্শের অসামঞ্জস্যতা দেখা দিয়েছে। তিনি জানান, এসব কর্মকাণ্ড তার বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে। একারণে তিনি ২নং ওয়ার্ড আওয়ামীলীগ এবং ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের সকল পদ পদবী থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন,আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ থাকার কথাও জানান। সংবাদ সম্মেলনের শেষে মজিবুল হক বাদল বলেন,রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024