সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়াতে মুকসুদপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ পালন

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬, ৭.০৮ পিএম
  • ৩০৩ Time View
দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়াতে মুকসুদপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ পালন
দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়াতে মুকসুদপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ পালন
371

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” পালিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টায় মুকসুদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মতিয়ার মোল্লা। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুকসুদপুর স্টেশনের স্টেশন অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগার পর দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা, আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং আহত ব্যক্তিদের নিরাপদে উদ্ধার করার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। উপস্থিত সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আগ্রহভরে মহড়াটি উপভোগ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শুধু অগ্নিনির্বাপণেই সীমাবদ্ধ নয়; বরং সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, ভবন ধসসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি পরিচালনা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মুকসুদপুর স্টেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024