বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রীর, নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তা ডিব্রুগড়ে বাইক- স্কুটির সংঘর্ষে দশম শ্রেনীর ছাত্রের মৃত্যু  নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন আসামের সোনাপুরের ক্ষেত্রীতে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ৭ গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৮ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তি

  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১১.৫৪ পিএম
  • ২৭৯ Time View
294

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৮ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল। সাধারণ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বুধবার দুপুর ১২টার দিকে কলেজের সম্মেলনকক্ষে সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা (২৬তম ব্যাচ) ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান জীমকে (২৬তম ব্যাচ) ক্যাম্পাসে আজীবন অবাঞ্ছিত ঘোষণা, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ স্থগিতসহ মামলা করার সুপারিশ করা হয়। এ ছাড়া অন্য ১৬ জনের বিরুদ্ধে ইন্টার্নশিপ সনদ স্থগিত, ক্যাম্পাস ও ছাত্রাবাস থেকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

কলেজ সূত্রে জানা গেছে, ২৬তম ব্যাচের নুজহাত তাবাসসুমকে আজীবন ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ২৭তম ব্যাচের নাইম আল ফুয়াদ খানকে পাঁচ বছরের জন্য ইন্টার্নশিপ স্থগিত, আজীবনের জন্য ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, ছাত্রাবাস থেকে আজীবন বহিষ্কার ও মামলা করার সুপারিশ করা হয়েছে। একই ব্যাচের সৌরভ পাল ও ইমরান হোসেনকে পাঁচ বছরে জন্য ইন্টার্নশিপ স্থগিত ও আজীবন ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ২৭তম ব্যাচের আশরাফুল কবিরকে চার বছরের জন্য ইন্টার্নশিপ স্থগিত ও আজীবন ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।

২৭তম ব্যাচের আল নাহিয়ান খানকে তিন বছরের জন্য ইন্টার্নশিপ স্থগিত ও ছাত্রাবাস থেকে আজীবন বহিষ্কার, ২৮তম ব্যাচের আজিজুল হক (প্রান্ত) এবং ২৯তম ব্যাচের সাদমান ও ইফতেখার আহমেদকে দুই বছর একাডেমিক কার্যক্রম থেকে ও আজীবন ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। ২৭তম ব্যাচের অনুজ বিশ্বাসকে এক বছর একাডেমিক কার্যক্রম থেকে ও আজীবন ছাত্রাবাস থেকে বহিষ্কার, ২৯তম ব্যাচের মুসুক উল্লাহ এবং ৩০তম ব্যাচের আকিফুর ফারহান, প্রান্তিক চন্দ্র মোহন্ত, তাজবিন আহমেদ, মাহমুদুল হাসান, শামীম রেজাকে ছয় মাস একাডেমিক কার্যক্রম থেকে ও ছাত্রাবাস থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, শাস্তি পাওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অধ্যক্ষের কাছে শারীরিক, মানসিক নির্যাতন, যৌন হয়রানিসহ নানা অভিযোগ দিয়েছিলেন কলেজের শিক্ষার্থীরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে মেডিসিন বিভাগের অধ্যাপক ফারুক আহমেদকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এ ব্যাপারে কথা বলতে শাখা ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ও সাধারণ সম্পাদক ইমরুল হাসানের মুঠোফোন নম্বর বন্ধ থাকায় তাঁদের বক্তব্য জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের দুই শিক্ষার্থী বলেন, যাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁরা সবাই ছাত্রলীগের কলেজ শাখার নেতা ও কর্মী। তাঁদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগও দেওয়া হয়নি। পরিকল্পিতভাবে চক্রান্ত করে এ সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে একাডেমিক কাউন্সিল।ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলরুবা জেবা প্রথম আলোকে বলেন, আজকের একাডেমিক কাউন্সিলের সভায় তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ নিয়ে পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে একাডেমিক কাউন্সিল সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, গত ২৪ আগস্ট কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024