রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল রাঘদী ইউনিয়ন বিএনপির ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মাদারীপুর থেকে নিখোঁজ সিফাত, ডেমরার বামৈল বাজার থেকে মাকে শেষ ফোন মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায়

৫ টি প্রস্তাব বাসযোগ্য উত্তরা প্রতিষ্ঠায় এবি পার্টির

  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১১.৪২ পিএম
  • ২৯৭ Time View
321

নিরাপদ, বাসযোগ্য ও সুশৃঙ্খল উত্তরা প্রতিষ্ঠা করতে পাঁচটি প্রস্তাব দিয়েছে এবি পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা। শাখাটির নেতারা বলেছেন, উত্তরা রাজধানীর অন্যতম প্রবেশদ্বার ও অভিজাত এলাকা। মেডিকেল কলেজসহ দেশের স্বনামধন্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এখানে রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকায় মানুষ বৃদ্ধির সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ ছাড়া অনুন্নত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, যানজটসহ নানা সমস্যায় উত্তরায় জনভোগান্তি দিন দিন বাড়ছে।

আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং মোড় এলাকায় মানববন্ধনে এ কথাগুলো বলেন এবি পার্টির ঢাকা মহানগর উত্তর শাখার নেতারা। উত্তরা নিয়ে দলটির প্রস্তাবনার মধ্যে রয়েছে—সব ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত ইজারার মাধ্যমে আন্তজেলা বাসটার্মিনাল, পাইকারি আড়ত ও দর্শনীয় স্থান নিয়ন্ত্রণ করতে হবে। যাত্রীদের হয়রানি বন্ধ করে যাত্রীসেবায় প্রতিটি বাস কাউন্টারে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দিতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য নিষ্কাশন কার্যক্রম শেষ করে পরিষ্কার–পরিচ্ছন্ন উত্তরা নিশ্চিত করতে হবে। সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। প্রতিটি থানায় স্পেশাল হেল্পলাইন নম্বর চালু করতে হবে। ভুক্তভোগীর ত্বরিত সহায়তা নিশ্চিত করতে হবে।

এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খানের সঞ্চালনায় মানবববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব ও এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, মহানগর উত্তরের যুগ্ম সদস্যসচিব আবদুর রব, নজরুল ইসলাম, গাজী সাবের, সহকারী সদস্যসচিব হাসান মাহমুদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক, জেসমিন আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026