বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রীর, নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তা ডিব্রুগড়ে বাইক- স্কুটির সংঘর্ষে দশম শ্রেনীর ছাত্রের মৃত্যু  নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন আসামের সোনাপুরের ক্ষেত্রীতে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ৭ গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’

একদল তরুণ রাজশাহীতে মাউশির আঞ্চলিক পরিচালককে বের করে দিয়ে কার্যালয়ে তালা। দিলেন

  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৩৭ পিএম
  • ২৮৯ Time View
309

স্থানীয়’ পরিচয় দিয়ে একদল তরুণ রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবন থেকে আঞ্চলিক পরিচালককে বের হয়ে যেতে বাধ্য করেছেন। আজ সোমবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। পরিচালককে বের করে দেওয়ার পর ওই তরুণেরা কার্যালয়ে তালা দিয়ে চাবি নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী শিক্ষা ভবন সূত্রে জানা গেছে, রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের চতুর্থ তলায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) রাজশাহীর আঞ্চলিক পরিচালকের কার্যালয়। বিকেল ৪টার দিকে ২০ থেকে ৩০ জন তরুণ এই কার্যালয়ে প্রবেশ করেন। তাঁরা পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জীর বিরুদ্ধে আওয়ামী লীগের অনুসারী শিক্ষকদের কাজ করে দেওয়ার অভিযোগ তুলে তাঁকে কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন।

এ সময় পরিচালক নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, তিনি সরকারের একজন কর্মচারী। তাঁকে কেউ এভাবে অফিস ত্যাগ করতে বাধ্য করতে পারেন না। তিনি নিয়ম মেনে সবার কাজ করেন। নিয়মের বাইরে কারও কাজ করতে পারেন না। তবে ওই তরুণেরা বলেন, তাঁরা কোনো কথা শুনতে চান না। একপর্যায়ে পরিচালক শিক্ষার মহাপরিচালককে ফোন করার জন্য মুঠোফোন হাতে তুললে তাঁরা তাঁকে ফোন করতে বাধা দেন। তাঁরা বলেন, তিনি যা বলবেন কার্যালয়ের বাইরে গিয়ে বলবেন। ভেতরে কিছু বলতে পারবেন না। বাধ্য হয়ে তিনি তাঁদের চাপের মুখে কার্যালয় থেকে বের হয়ে আসেন। তারপরে তাঁরা তাঁর কার্যালয়ে তালা দিয়ে চাবি নিয়ে যান।

এ ব্যাপারে পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জী প্রথম আলোকে বলেন, ওই তরুণদের চাপের মুখে তিনি কার্যালয় ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, তাঁরা যে অভিযোগ নিয়ে এসেছিলেন, তা সত্য নয়। ৫ আগস্টের পটপরিবর্তনের পরও অত্যন্ত সুষ্ঠুভাবে সেপ্টেম্বরের এমপিওর কাজ তিনি এবং তাঁর অফিসের কর্মকর্তা-কর্মচারীরা মিলে সম্পন্ন করেছেন। এ বিষয়ে কোনো অভিযোগ তাঁদের কাছে আসেনি। তিনি বলেন, ওই তরুণেরা যখন আসেন, তখন তাঁর কার্যালয়ে কাজের জন্য এসেছিলেন কলেজের একজন অধ্যক্ষ। তাঁরা প্রথমে তাঁকে কার্যালয় থেকে বের করে দেন। তারপর তাঁর সঙ্গে কথা বলতে শুরু করেন।

বিশ্বজিৎ ব্যানার্জী আরও বলেন, ঘটনার পরেই তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবহিত করেন। বিভাগীয় কমিশনার তাঁকে পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করার জন্য বলেন।

এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হ‌ুমায়ূন কবির সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পরিচালক তাঁকে টেলিফোনে বিষয়টি জানিয়েছেন। কে বা কারা তাঁর কার্যালয়ে এসে অভিযোগ করেছেন যে তিনি ডেকে ডেকে আওয়ামী লীগের লোকের কাজ করে দিচ্ছেন। যাঁরা এসেছিলেন, তাঁরা কেউ শিক্ষার্থী নন।

বিভাগীয় কমিশনার বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাঁরা তদন্ত করে ব্যবস্থা নেবেন। কিন্তু এইভাবে আইন হাতে তুলে নিয়ে কাউকে কার্যালয় ত্যাগ করতে বাধ্য করা যাবে না। তিনি পরিচালককে আশ্বস্ত করে বলেছেন, তিনি তাঁর মতো কাজ করবেন। যদি কোনো কিছু হয়, তাহলে তাঁরা তাঁকে সমর্থন দেবেন। কারণ, এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক, এটা তাঁরা চান না। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে বৈঠক করেছেন। তাঁরা বিষয়টি নিয়ে অবগত আছেন। সুতরাং এই বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। তিনি বিষয়টি পুলিশ কমিশনার ও রাজশাহী জেলা প্রশাসককে জানাতে বলেছেন বলে জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024