মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহত আশুলিয়ায়

  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১.১৮ পিএম
  • ২৪৮ Time View
212

আশুলিয়া শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে কাউসার হোসেন খান (২৭) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হন আরও ২ জন। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন

নিহত কাউসার হোসেন খান ম্যাংগো টেক্সট লিমিটেড পোশাক কারখানার শ্রমিক বলে জানা যায়। গুলিবিদ্ধ দুইজন হলেন নয়ন ও রাসেল। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা শিল্পাঞ্চলে

জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন কয়েক শতাধিক পোশাকশ্রমিক। সেখানেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী গণমাধ্যমকে জানিয়েছেন, কাউসার হোসেন নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে হামলা ও ভাঙচুরে ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে নারীসহ অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলমের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024