শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে নিহত ১, আহত অন্তত ৯, ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে তীব্র লোডশেডিং: গরমে বাড়ছে ভোগান্তি, কৃষি ও ব্যবসায় প্রভাব মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন গোপালগঞ্জজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, জনজীবনে চরম দুর্ভোগ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণিল নববর্ষ ১৪৩৩ উদযাপন রেলপথে নতুন অধ্যায়: মুকসুদপুরে থামলো রূপসী বাংলা এক্সপ্রেস মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি: জনমনে ব্যাপক উৎসাহ সংরক্ষিত নারী আসনে যোগ্যদের প্রাধান্য দেবে বিএনপি: রিজভী কাশিয়ানীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০—একজনের অবস্থা আশঙ্কাজনক মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়, গয়েশ্বর চন্দ্র রায়

  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯.০৩ পিএম
  • ২৩৩ Time View
185

বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ এই সরকারের সবাই অরাজনৈতিক উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিশ্বাস করি, তাঁরা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবেন। যত দ্রুত সম্ভব গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে সরকার।’

আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবরে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখানে কিছু ঘটনাও আছে। আবার কিছু গুজবও আছে। ৫ আগস্টের পরাজিত শক্তি বসে নেই। তারা একটা নাশকতা করার চেষ্টা করবে। তবে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পাহারা বসানো হবে। সেখানে বিএনপির কেউ ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা ও সাজা দেওয়া হয়েছে, সেসবের প্রত্যাহার করতে হবে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সেটা করা না হলে, তা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক হবে। তা হবে এক–এগারো যে চক্রান্ত। বিএনপির অন্য নেতা–কর্মীদের বিরুদ্ধে থাকা মামলারও প্রত্যাহার চান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024