সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

মৃত্যু উপত্যকায় মুখে লতিফ ছাত্রাবাস-

  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮.৫৪ পিএম
  • ৭৩৯ Time View
মৃত্যু উপত্যকায় মুখে লতিফ ছাত্রাবাস-
মৃত্যু উপত্যকায় মুখে লতিফ ছাত্রাবাস-
969

নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ

লতিফ ছাত্রাবাস ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর একটি হল যেখানে প্রায় ২৫০০ শিক্ষার্থীর আবাসন, আর ভবনটির বয়স প্রায় ৬০–৭০ বছর।ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিলো যে—

যে যেখানে ছিল, সেভাবেই ছুটে বাইরে বের হয়ে এসেছে। আতঙ্ক, ধুলো, চিৎকার—কোনো কিছুই থামাতে পারেনি শিক্ষার্থীদের জীবন বাঁচানোর চেষ্টা।কিছু ব্লকের ছাঁদ ভেঙে পড়েছে।আর একটু সময় লাগলে হয়তো নেপালের মতো ভয়াবহ ট্রাজেডি দেখা যেত।বহুদিন ধরে ক্যাম্পাস প্রশাসনসহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যারকে নতুন হল নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য বলে আসছেন হলের সাধারণ শিক্ষার্থীরা।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত কোনো আশানুরূপ ফল পায়নি তারা।

 

এর আগে হঠাৎ করেই ৪ তলার ছাদের কিছু অংশ খুলে পড়ে এক শিক্ষার্থীর বেডের উপর। সৌভাগ্য ক্রমে তখন তিনি ছিলেন না। আজও তার ব্যাতিক্রম নয় ভূমিকম্পের প্রভাবে পুরো লতিফ হল যেনো মূত্যুকূপে পরিণত হয়েছিলো।কয়েকটি রুমের ছাদের কিছু অংশ ভেঙ্গে পড়েছে,কয়েকটি কলাম এবং বিমে ফাটল দেখা গিয়েছে।

 

লতিফ হলের আবাসিক এক ছাত্র তার ফেসবুক পোস্টে জানান-

 

৭০ বছর এর অধিক পুরানো ৩হাজার শিক্ষার্থী’র আবাসন নিয়ে গঠিত লতিফ হল থেকে আজ ভয়ংকর একটা সকালের সাক্ষী হলাম..

পুরো সপ্তাহ পরীক্ষার চাপ থেকে বেরিয়ে শুক্রবার হোস্টেল এর ৭০% এর অধিক শিক্ষার্থী ঘুমে মগ্ন ছিল..

আমিও তার ব্যাতিক্রম নই…হঠাৎ করেই কাঁপুনি তে ঘুম ভেংগে গেল…কিছু বুঝে উঠার আগেই চারদিক ছাত্রদের দৌড়াদৌড়ি…কিছুই বুঝে উঠার আগেই ঘুম চোখে আমিও তাদের সাথেও ছুটতে লাগলাম জানি না কোথায় যাচ্ছি…তবে এতটুকুই মনে হচ্ছে সকলের মুখে লতিফ ভাঙ্গলো এই বুঝি শেষ মুহূর্ত জীবনের…৪থ তোলা থেকে নীচে সিরি দিকে তাকিয়ে দেখলাম শত শত শিক্ষার্থী গেটের দিকে দৌড়…ভাবলাম আজ আর রক্ষা হইলো না…

আল্লাহ্ পাকের এর অশেষ রহমতে কারো কিছুই হলো না… নীচে গিয়ে শুনতে পারলাম ভূমিকম্প…

হাজার হাজার শিক্ষার্থী যে যেভাবে পারছে ছুটে যাচ্ছিল সকলের চোখে একটাই আকাঙ্ক্ষা এই ভয়ানক কারাগার থেকে বেরোতে পড়লেই বোধহয় মুক্তি মিলবে…

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024