সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

বিএনপি থেকে পদত্যাগ করলেন কুড়িগ্রাম-৪ (উলিপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি

  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১১.০৫ পিএম
  • ৬৯৮ Time View
বিএনপি থেকে পদত্যাগ করলেন কুড়িগ্রাম-৪ (উলিপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি
বিএনপি থেকে পদত্যাগ করলেন কুড়িগ্রাম-৪ (উলিপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি
905

নাজমুল হুদা সাগর উলিপুর উপজেলা প্রতিনিধি : আজকের জাগরণ

 

কুড়িগ্রাম-৪ (উলিপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও দীর্ঘদিনের জাতীয়তাবাদী রাজনীতির মুখ ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ (জনি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তিনি প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

 

ইঞ্জিনিয়ার জনি জানান, ১৯৯৯ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে তার আনুষ্ঠানিক পথচলা শুরু। পরবর্তীতে ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও সক্রিয় ছিলেন।

 

তিনি বলেন, “জ্ঞান হওয়ার পর থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী ছিলাম। কিন্তু পরিবর্তিত এই বাংলাদেশে মনে হচ্ছে সেই আদর্শ এখন শুধু মুখে মুখে থাকে, অন্তরে কেউ ধারণ করে না।”

এ কারণেই তিনি ভবিষ্যৎ রাজনীতি ও দেশের পরিস্থিতি বিবেচনায় বিএনপি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

জনি আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে উলিপুরে সাধারণ মানুষের জন্য সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নতুন ধারার রাজনীতিতে সুযোগ পেলে বৃহত্তর পরিসরে এলাকার উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান।

 

বার্তার শেষে তিনি দেশবাসী এবং উলিপুরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

ইঞ্জিনিয়ার জনি বলেন, “আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024