শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০.০৮ পিএম
  • ৫৮১ Time View
আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
763

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: আজকের জাগরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ব্যবহারের পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম ও একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, বুধবার (১২ নভেম্বর) রাতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এর জের ধরে ভোরে শতাধিক লোক দা, বটি, টেঁটা ও বল্লমসহ দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়, যার মধ্যে তিনটি বিস্ফোরিত হয়। দুটি অবিস্ফোরিত ককটেল পরে পুলিশ উদ্ধার করে।

সংঘর্ষে আছমা আক্তার (৪৭), গিয়াসউদ্দিন মিয়া (৪২), হাবিবুল্লাহ মিয়া (৫৫), পিয়ারিম (৪০), কামাল হোসেন (৩৪)সহ অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে আছমা, গিয়াসউদ্দিন ও হাবিবুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, “দেড় মাস আগে একটি মারামারির মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরেও এ সংঘর্ষ ঘটেছে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত নয়।”

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানিয়েছেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026