শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জামায়াতসহ ৮ দলের হুঁশিয়ারি: দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬.১৫ পিএম
  • ৬৯১ Time View
জামায়াতসহ ৮ দলের হুঁশিয়ারি: দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান
জামায়াতসহ ৮ দলের হুঁশিয়ারি: দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান
945

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনের আগে পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। দাবি বাস্তবায়ন না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে দলগুলো।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

দলগুলোর দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, গণভোট আয়োজন, এবং সরকারের বিভিন্ন বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ। দলগুলো জানায়, এসব দাবির বাস্তবায়নের লক্ষ্যে তারা জনগণকে রাজপথে নামানোর প্রস্তুতি নিচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ নভেম্বর “ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে” ৮ দলের নেতৃবৃন্দ দেশব্যাপী রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবেন। পরদিন ১৪ নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এছাড়া, ১৬ নভেম্বর আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সরকারের প্রতিক্রিয়া পর্যালোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

দাবি না মানলে দলগুলো প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেবে বলেও সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026