সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির পদত্যাগে আলোচনায় রাজনীতি

  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১১.১০ পিএম
  • ২৬৮ Time View
168

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর ইসলাম দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে মো. ওবায়দুর ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সকল স্তরের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করে যেতে চাই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমাদের ওপর কোনো ধরনের বাহ্যিক চাপ নেই। বর্তমান আওয়ামী লীগের রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে আমরা একমত নই। সেই কারণেই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024