শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ফরিদপুরে সাবেক এমপি এ কে আজাদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ ও মশাল মিছিল

  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১২.৪৮ এএম
  • ৩৬০ Time View
ফরিদপুর শহরে এ কে আজাদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিল — বৃহস্পতিবার রাত।
ফরিদপুর শহরে এ কে আজাদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিল — বৃহস্পতিবার রাত।
425

 

ফরিদপুর প্রতিনিধি: আজকের জাগরণ

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য আবদুল কাদের আজাদ ওরফে এ কে আজাদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে শহরের হেলিপোর্ট বাজার থেকে একটি বিশাল মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহিম স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম এম জামান সেন্টু, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আতিকুর রহমান আতিক, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি হারু খা, ও ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কালাম বিল্টুসহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের ‘ডামি এমপি’ হিসেবে পরিচিত এ কে আজাদ ফরিদপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছেন এবং দলের সন্ত্রাসীদের নিয়ে গোপন বৈঠক করছেন। তারা দাবি করেন, এ কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।

বক্তারা অবিলম্বে এ কে আজাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, “প্রশাসনের নাকের ডগায় শেখ হাসিনার দোসরেরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

এদিকে একই দাবিতে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগেও বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে এ কে আজাদের গ্রেপ্তার চেয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026